Posts

Showing posts with the label Archi & Vehicles

কর্ণফুলীর সাম্পান

Image
উ ত্তাল কর্ণফুলী নদীর বিশাল সব তরঙ্গ ভেঙ্গে সাহসী ভঙ্গিতে এগিয়ে চলা এক নৌকার নাম সাম্পান। চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নাম। মাঝির বলিষ্ঠ হাতের দক্ষতায় দুই বৈঠার এই নৌকা একসময় শাসন করে বেড়াত চট্টগ্রামের নদী ও সমুদ্র। গলুইয়ের উপর বসে দরাজ গলায় গান গাইতে গাইতে সাম্পান নিয়ে সমুদ্র পাড়ি দিতেন মাঝিরা। হালবিহীন এই নৌকা মাঝির দুই হাতের দক্ষতায় অনায়াসে পাড়ি দিত বিশাল সমুদ্র পথ।  তবে বর্তমানে অবস্থা ভিন্নরূপ, উত্তাল কর্ণফুলী এখন অনেকটাই শান্ত। মাঝির কষ্ট কমিয়ে দিয়েছে ইঞ্জিন, গানের সুরে দখল বসিয়েছে ইঞ্জিনের ভট ভট শব্দ!! মুমূর্ষু সাম্পান এক আর্তনাদ নিয়ে চলে নিথর কর্ণফুলীর বুকে। সাম্পান শব্দের উৎপত্তি  চীনা শব্দ সাং পাং (তিন মাথা) হতে, সাম্পানেও উপরের দিকে তিনটি অংশ দেখা যায় । চীন, বার্মা, মালয়, জাভা, সিঙ্গাপুর এর বন্দরগুলোতে বাণিজ্যের উদ্দেশ্যে চট্টগ্রাম হতে বণিকদের নিয়মিত যাতায়াতের সুবাদে পরিচিয় ঘটে সাম্পানের। বিশেষ আকৃতির কারণে অনায়াসে সমুদ্র পাড়ি দেয়ার  ক্ষমতা আকৃষ্ট করে এদেশীয় বণিকদের।  বিস্ময়কর এই যান হাঁসের মত চলাচলে সক্ষম। চট্...

রাজপথের চলন্ত ক্যানভাসের গল্প!

নগর জীবনে যান হিসেবে রিকশা এক অনন্য স্থান দখল করে আছে অনেককাল আগ থেকেই। প্রতিদিনই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে রিকশা ব্যবহার করে থাকি। একটু খেয়াল করলেই দেখা যাবে, অনেক রিকশার পেছনেই আঁকা থাকে রং বেরঙ্গের নানা অলংকরণ।  এগুলো যেমন রিকশার সৌন্দর্য বাড়ায়, তেমনি  যোগায় বিনোদনের খোরাক, আবার অনেক সময় তুলে আনে সমাজের নানা চিত্র। এই রিকশাচিত্র আমাদের দেশের সংস্কৃতির এক আলাদা ধারায় স্থান করে নিয়েছে। রিকশার পেছনের এই চিত্রকলাকে ফোক আর্ট, পপ আর্ট বা ক্র্যাফট বলা হয়ে থাকে। রিকশাচিত্রের এই ধারা আমাদের সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। রিকশার পেছনের এই চিত্রকলাকে অনেকেই গ্রামীণ সংস্কৃতির ফোক আর্টের মধ্যে ধরে থাকেন। একটা সময় ছিল, এই ধরণের ফোক আর্ট শুধু গ্রামীণ শিল্পেই সীমাবদ্ধ ছিল। ধীরে ধীরে এই শিল্প শহুরে জীবনে প্রবেশ করে, পেয়ে যায় শিল্পের এক বিশেষ ক্ষেত্রের স্থান। শিল্প সংস্কৃতি, ইতিহাস, দৈনন্দিন জীবনের নানা দিক ফুটে উঠতে থাকে রিকশার পেছনে, তুলির আঁচড়ে। মূলত পঞ্চাশের দশকে এদেশে রিকশাচিত্রের প্রচলন শুরু হয়। তখন রিকশার পেছনে টিন শিটের উপর এনামেল পেইন্টে ছবি আঁকা হত। ঢাকা ও রাজশাহীর...

Floating Airports!!!

Image
K Kyushu Airport Can you imagine an airport which is floating on water?! Yes, the Japanese have made it possible!! Japan has a lot of unique problem. But we are only going to tackle one today.  Although Japan’s population is generally shrinking, it still needs to build infrastructure, namely airports. What to do!! Japan is at least as famous for its engineering as it for things that are cute,weird and delicious. They have made airports floating on water. Here’s a look at Japan’s most notable floating airports. 1.        Osaka-Kansai Airport                                                            It serves an area that also includes the tourists-friendly cities of Kyoto and Nara. It is most probably Japan’s most famous floating airpor...