Posts

Showing posts with the label Cricket

দাপুটে পেস বোলার, যেন এক বিলুপ্ত ডায়নাসোর!

Image
২০০৩ ক্রিকেট বিশ্বকাপ। সুপার সিক্স এর ম্যাচ। নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি। প্রথমেই ব্যাটিং এ অজিরা। তারপর এর গল্প টা শেন বন্ড দিয়ে শুরু করি। ১০ ওভার এ ২৩ রান দিয়ে ৬ উইকেট নিলেন। ভয়ঙ্কর সেই স্পেল এর পর অজিদের সংগ্রহ  ২০৮ রান, ৫০ ওভারে। তারপরের ইনিংস এ কিউইরা যখন  নামলেন, দাঁড়াতেই পারলেন না। ব্রেট লির দুর্দান্ত স্পেল (৪২/৫) এ ১১২ রানে জয় পায় অজিরা। ক্রিকেট এর গৌরবময় ইতিহাস নিয়ে যখন কথা হবে তখন ই সামনে আসবে পেসার দের দাপুটে সব সাফল্যগাঁথা। ২২গজের পিচ এ ভয়ানক সব গল্পের অবতারণা ঘটিয়েছেন অঝস্র পেসার। • টিভি পর্দায় কোটি কোটি দর্শক এর মারাত্মক আগ্রহ ভরা চোখ গুলো তাকিয়ে থাকত অই সব ভয়ানক পেস বোলার দের দিকে। • ২০১৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতেছিল ইংল্যান্ড। এক ইনিংস এ ১৭ রানে ৬ উইকেট নিয়ে কাঁপিয়ে দিলেন  ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। • কয়েক বছর আগের কথা। এশেজ সিরিজের থার্ড টেস্ট এ মিশেল জনসন এর আগুনজ্বলা স্পেল (৪০/৭) এ স্রেফ ধসে গেলেন ইংলিশ রা। • ২০১৩ তে ডেল স্টেইন পাকিস্তান এর সাথে যা করলেন তা রীতিমত অবিশ্বাস্য। মাত্র ৮ রানে নিলেন ৬ উইকেট। অই ইনিংস এ পা...

আশরাফুল , পথ হারানো পথিকৃৎ

Image
                                  ২০১০ সালের বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর টেস্ট ম্যাচে মাঠে নামছেন আশরাফুল  ,   ছবি ঃ Paul Hudson ২০০১ সালের ৬ ই সেপ্টেম্বর । টেস্ট দুনিয়ার নতুন মুখ বাংলাদেশের প্রতিপক্ষ ছিয়ানব্বই এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা । টেস্ট শুরুর আগে অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের কাছে আসে ১৭ বছরের এক কিশোর । অধিনায়ককে সে জানায় তার স্বপ্নের কথা । ব্রায়ান লারার মত সেঞ্চুরি করার ইচ্ছা তার । ব্যাটিং এ নামল বাংলাদেশ । তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশী ব্যাটিং লাইন-আপ । ৯০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ । বিশ্বসেরা বোলার মুরালিধরনের ঘূর্ণি-যাদুতে দিশেহারা হয়ে পড়ে টেস্ট দুনিয়ায় সদ্য পা রাখা এই দলটি । ১৩ রানে ৫ উইকেট নেয় মুরালি । জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করে লঙ্কান ব্যাটসম্যানরা । ৫৫৫ রানের বিশাল পাহাড় গড়ে মারভান আতাপাততুর দল । ২য় ইনিংসেও একই দশা বাংলাদেশের ব্যাটসম্যানদের । ছয় উইকেট হাতে রেখে ২য় দিন শেষ করল তারা। ৩য় দিনের খেলা শুরু হল । ক্রিজে টেস্ট অভিষেক হও...

টেস্ট ক্রিকেটের নতুন সদস্য আফগানিস্তান

Image
                                               সম্প্রতি আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করেছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।আইসিসির সর্বশেষ বোর্ড সভায় অন্যসব সদস্যের পূর্ণ সম্মতিক্রমে এই যোগ্যতা অর্জন করে দেশ দুইটি।ফলে আইসিসির টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১০ থেকে বেড়ে দাঁড়াল ১২তে।আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরেই এর অপেক্ষায় ছিল।কিন্তু আফগানিস্তানের ক্রিকেটে উত্থান হঠাৎই বলা যায়।২০১১ সালে ওডিআই স্ট্যাটাস পাওয়া দলটা ৬ বছরের মাথায় টেস্টের মুকুটও অর্জন করে নিল।                                     ২০০৬ সালে ওডিআই স্ট্যাটাস পাওয়ার পর ২০০৭ বিশ্বকাপে অংশ নিয়েই সবাইকে চমকে দেয় আয়ারল্যান্ড।পাকিস্তানের পর বাংলাদেশকেও হারায় তারা।পরের ২০১১ বিশ্বকাপে শক্তিশালি ইংল্যান্ডের সাথে ৩০০ রান তাড়া করে জিতে আবারো নিজেদের স...

জন্টি রোডস ,ফিল্ডিং এর কিংবদন্তি

Image
                                                                                 জোনাথন নেইল জন্টি রোড স ক্রিকেট এর অন্যতম লিজেন্ড ,ফিল্ডিং এ যার তুলনীয় এখনও  কাউকে পাওয়া যায়নি।দক্ষিন আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটারের  জন্ম নাটাল প্রদেশের পিটারমারিৎজবাগে ১৯৬৯ সালের ২৭ জুলাই। মাঠের খেলায় ব্যাটিং বোলিং এর সাথে ফিল্ডিংও যে সমান গুরুত্বপূর্ণ তা বুঝিয়েছেন এই মানুষটি।দূর্দান্ত সব ক্যাচ আর রান আউট করে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন বারবার।                         ক্যারিয়ারের শুরুতে পিটারমারিতজবার্গের   নাটাল বিশ্ববিদ্যালয়ের   পক্ষে ক্লাব...

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৭

Image
                 সদ্যই শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট বিশ্বের কাছে যা মিনি ওয়ার্ল্ড   কাপ নামে   পরিচিত ।   এবারের আসরে ভারতকে ফাইনালে বিশাল ব্যবধানে  হারিয়ে চ্যাম্পিয়ন হল দ্যা আনপ্রেডিক্টেবল পাকিস্তান।মজার ব্যাপার হল এই পাকিস্তানকেই প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত।তাছাড়া  পাকিস্তান এইবার র‍্যাঙ্কিং  এ সবার নিচে থেকে এই টুর্নামেন্ট শুরু করে চ্যাম্পিয়ন হয়েছে যা অবশ্যই প্রশংসার দাবিদার।             ২০১৩ এর মত এবারও টুর্নামেন্ট এর আয়োজক দেশ ছিল ইংল্যান্ড।এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ম আসর।১ম আসরটি কিন্তু বাংলাদেশেই আয়োজিত হয়েছিল যেখানে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে প্রথম এবং একমাত্র আইসিসির কোনো টুর্নামেন্ট জেতে সাউথ আফ্রিকা।সর্বোচ্চ ২ বার এই টুর্নামেন্ট জেতে অস্ট্রেলিয়া এবং ভারত।এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এর পর ৩য় দল হিসেবে আইসিসির মেজর ৩টি টুর্নামেন্টই জিতল পাকিস্তান।     ...