Posts

Showing posts with the label Music

প্রিয় আজিজ বোর্ডিং

Image
স্টে জের চারদিকে বিশাল জনস্রোতের বিক্ষুব্ধ চিৎকার, জনতার গলা চিরে বেরিয়ে আসছে এক নাম!! একটু পর তিনি আসবেন...... প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তিনি এলেন, পরনে কালো পাঞ্জাবী আর কোকড়ানো লম্বা চুল নিয়ে মাইক্রোফোনের সামনে ঝুঁকলেন আর বললেন "আমি এসে গেছি , তোরা শান্ত হয়ে যা!!!" এক কথায় যেন বিদ্যুত খেলে গেল জনস্রোতে, কিসের শান্ত হওয়া! আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে চলল সবাই । এবার তিনি গিটার এ মন দিলেন, গিটার এর মৃদু জ্যামিং যেন শান্তির পরশ বুলিয়ে দিল সবার শরীরে,তারপর একের পর এক গেয়ে চললেন কালজয়ী সব গান। কখনো নিজে গাইছেন, কখনো শ্রোতাদের দিয়ে গাওয়াচ্ছেন, আবার কখনও একসাথে চলল গান, গানের মায়ায় বেধে দিলেন ছোট বড় সবাইকে। নাম তাঁর.....জেমস, কেউ ডাকেন গুরু , কেউ নগর বাউল......তবে সবার কাছে তিনি এক উন্মাদনার নাম! এক পাগলামীর নাম!! পুরো নাম ফারুক মাহফুজ আনাম। জন্ম নওগাঁর পত্নীতলায় হলেও খুব বেশিদিন সেখানে থাকার সুযোগ হয় নি। বাবা ছিলেন সরকারী কর্মচারী। বাবার চাকরীর সুবাদে চলে এলেন চট্টগ্রামে। বাবা তখন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। ছেলেকে নিয়ে অনেক আশা তাঁর। ছেলে পড়াশুনা করবে, বড় ...