Posts

Showing posts with the label Foods

বাংলার খাবার ( Food of Bengal ) পর্ব – ১

Image
বাংলার    খাবার    বাংলার    ঐতিহ্যেরই    একটা    অংশ । জিভে    জল আসে    যখন    খাবারের    তীব্র ঘ্রাণ নাকে ঢুকতে থাকে। কী নেই বাঙালি খাবারে ?? টক থেকে মিষ্টি , গরু থেকে শুঁটকি , মাছ থেকে সব্জি ...... সবই আছে। সারা পৃথিবীর বিভিন্ন স্বাদের খাবারের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে এই বাঙালি খাবারে। বাঙালি    খাবারের    ইতিহাস    নিয়েই    আজকের    আলোচনা। বাঙালি খাবার মূলত নানান ইতিহাসের সাক্ষী। বিশ্বের নানা প্রান্তের সঙ্গে এই অঞ্চলের   ঐতিহাসিক ও দৃঢ় বাণিজ্য সম্পর্কের গভীর একটা প্রভাব লক্ষ্য করা যায় এই দেশের খাবারে। ১৩ তম শতাব্দীর প্রথম দিকে বাংলায় শুরু হয় তুর্কিদের   শাসনামল । আর ১৮ ও ১৯ শতকে চলে ব্রিটিশদের দাপট। স্বভাবতই এদের খাবারের একটা প্রভাব পড়ে বাঙালি খাবারে।   ইহুদিদের মাধ্যমে বেকারির সঙ্গে পরিচিত হয় বাঙালিরা   আর   মা...

সাত রঙে চুমুক!!!

Image
চা গরম্মম্ম…………………চাআআআআ……………………… কী??পরিচিত শোনাচ্ছে?? হ্যাঁ , ঠিকই ধরেছেন। রাস্তা-ঘাট, পার্ক, অলি-গলিতে হাঁটার সময় প্রায়ই কানে ভেসে আসে গরম চায়ের লোভনীয় প্রস্তাব । কিন্তু সময়ের অভাবে হয়ত চুমুক দেয়া হয়ে উঠে না।   এই দেশে চায়ের ইতিহাস বহু পুরোনো। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি যখন উপমহাদেশের দখল নেয় তখন থেকেই এখানে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়।তখনকার রেলওয়ে ষ্টেশনগুলোতে চা ব্যাপক জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে বাঙালি অনেক ধরণের চায়ের সাথেই পরিচিত হয়। তারপর তারা নিজেরাই উদ্ভাবন করে এক নতুন চা । সাত রঙা চা। সিলেটের শ্রীমঙ্গলের রাস্তার ধারের এক চা দোকান। নাম নিলকন্ঠ। ওইখানে কাজ করতেন রমেশ রাম গড়। সাত রঙা চার আবিষ্কারক তিনিই।সাত রঙা চা ঠান্ডা,গরম,বিভিন্ন রং ও বিভিন্ন স্বাদের এক অপূর্ব সমন্বয় । একটি কাপে সাজানো থাকে সাতটি স্তর। অনেকটা রংধনুর মত। এক একটি চুমুক আপনাকে দেবে এক একটি স্বাদ। একেবারে কড়া মিষ্টি থেকে মসলার ঝাঁঝ সবই পাবেন এর মধ্যে। প্রণালীঃ প্রথমে ১ টেবল চামচ চিনির সাথে ২ টেবল চামচ পানি মিশিয়ে সিরা তৈরি করা হয়। পরিমাণমতো পানি ও চাপাতা মিশিয়ে লিকার তৈরি করা হয়।  ১ টেবল চামচ লিক...