Posts

Showing posts with the label Celebration

এল খুশির ঈদ!

Image
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে তোর আসমানী তাকিদ… দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসছে ঈদ। রাত পোহালেই আসবে সেই আনন্দের সকাল। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঈদ আনন্দের প্রস্তুতি। ছেলে বুড়ো সবাই মেতে উঠবে ঈদের আনন্দে। এ আনন্দের নেই কোন সীমা পরিসীমা। ইতিমধ্যে অনেকেই তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছুটে গেছেন নাড়ির টানে নিজ ঠিকানায়, পরিবার পরিজনদের সাথে কাটাতে। তবে অনেকে আবার শহরেই রয়ে যান, এখানেই ঈদ পালন করেন। ঈদের আনন্দ কোন যুগেই কম ছিল না, তবু এ কথা স্বীকার করতেই হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে ঈদ যেন তার আগের জৌলুস হারিয়েছে, যোগ হয়েছে কিছুটা কৃত্রিমতা। ব্যস্ততার কারণে এখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নেন ঈদ উদযাপন আর শুভেচ্ছা জানানোর উপায় হিসেবে। বিশেষ করে শহুরে ঈদে তা বেশ লক্ষ্য করা যায়।  আজকাল আমরা খুব সহজেই ফেসবুকেই  ঈদের আনন্দের বেশিরভাগটা দিয়ে ফেলতে পারি, ঘরে বসেই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি।খুব সহজেই সুন্দর কোন মেসেজ পাঠিয়ে ঈদ শুভেচ্ছা জানাতে পারি।  প্রযুক্তির এই বিপ্লবের আগে এমনটা ঠিক ছিল না। তখন ঈদের শুভ...

যেখানে সাঁইর বারামখানা

                                                                                                   " যেখানে সাঁইর   বারামখানা                                                    শুনিলে প্রাণ চমকে উঠে                                                   দেখতে যেমন ভুজাংগনা" ফকির লালন সাঁই । গানের মাধ্যমে যিনি মানবতাকে স্থান দিয়েছেন সবার উপরে । জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে সবাই ছিল তার কাছে সমান । মহান এ বাউল সম্রাটকে স্মরণ করতে প্রতি বছর কুষ্টিয়া...

দেশে দেশে ঘুড়ি উৎসব

                                                       ছোটবেলায় আমরা কে না ঘুড়ি উড়িয়েছি! বিকেল হলেই মাঠে ছুটে গিয়ে ঘুড়ি ওড়ানো, একজনের ঘুড়ি দিয়ে অন্যজনেরটা কেটে দেয়া, দূর আকাশে নিজের ছোট্ট ঘুড়িটাকে দেখে  পেতাম নির্মল আনন্দ। ঘুড়ি ওড়ানোর এ সংস্কৃতি শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই রীতিমত ঘটা করে পালন করে পালন করা হয়। চলুন, দেখে আসি তাদের ঘুড়ি উড়ানোর সেই উৎসব গুলো… Bali, Indonesia                                                       ইন্দোনেশিয়ার বালিতে এ ঘুড়ি ওড়ানোর উৎসবটি এখানকার স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে পড়েছে। ওড়ানো ঘুড়িগুলো আকারে অনেক বড় আর দেখতে খুব বিচিত্র। উৎসবের সময় যত মানুষ হাজির হয় ঘুড়ি ওড়াতে, তাঁর চেয়ে বেশি মানু...

আল্বুকার্ক বেলুন উৎসব

Image
   নি উ মেক্সিকোর আলবুকার্ক আন্তর্জাতিক গ্যাস বেলুন উৎসব  একটি সত্যিকারের স্মরণীয় এবং চমকপ্রদ আয়োজন যা আপনাকে দেবে  আকাশ ছোয়ার অভিজ্ঞতা ।বিভিন্ন দেশের প্রায় ৫০০ এর মত গ্যাস বেলুন এই উৎসবে উড্ডয়ন করানো হয়, যা এক বিস্ময়কর ঘটনার জন্ম দেয়। এটি একটি নয় দিন ব্যাপী ইভেন্ট যা পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস বেলুন উৎসব। এই উৎসবটি শুরু হয় ১৯৭৭ সালে মেক্সিকোর একটি বিখ্যাত রেডিও স্টেশন ৭৭০ কোব এর ৫০ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে। সারা পৃথিবীর হাজার হাজার পর্যটক এই উৎসব দেখার জন্য জড়ো হয় এই দিনে। প্রতিবছর  অক্টোবরে মাসের নয়দিন জুড়ে উৎসবটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন হয়  আলবুকার্ক বেলুন উৎসব পা র্কে যা শহরটির উত্তরাংশে অবস্থিত। এখন পর্যন্ত উতসবটির ৪৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ড ন প্যাট্রোল ১৯৭৮ সালের বেলুন উৎসব থেকে শুরু হয়েছিল ,  যখন দুই ক্যালিফোর্নিইয়ান বেলুন বিশেষজ্ঞ  রাতের আলোতে উড়ে যাওয়ার অনুমতি দেন। ডন পেট্রোল পাইলট সূর্যোদয়ের আগ পর্যন্ত আকাশে উড়েন ভোরের আলো দেখা দিলে অবতরণ করেন। আ রটিস্টিক ভিশনের এর মাধ্যমে বিভিন্ন...