স্কেচের আদ্যোপান্ত
পে ন্সিলের অজস্র ঘষায় আঁকা একটি স্কেচ তৈরির অনুভুতির কোন তুলনা হয় না । শুধুমাত্র একটি পেন্সিল দিয়েই আঁকতে পারা যায় মনোমুগ্ধকর সব ছবি। তবে স্কেচিং করে ছবি আঁকতে চাইলে আপনাকে মাথায় রাখতে হবে কয়েকটি সাধারণ নিয়ম। আর দিতে হবে ধৈর্যের পরীক্ষা। # যা লাগবেঃ একটি পেন্সিল (HB/2B/4B/6B/8B পছন্দমত) , কাগজ (কার্ডিস পেপার , আর্ট পেপার , নিউজ পেপার) ও রাবার ( নন ডাস্ট) #একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করুন এবং আপনি সেই বিষয়ের স্কেচিং তৈরিতে সক্ষম এই বিশ্বাস রাখুন। #প্রথমেই আপনার পছন্দকৃত বিষয়টির একটি সাধারণ ও আবছা অবয়ব ফুটিয়ে তুলুন। আবছা তবে বোঝার মত স্পষ্ট। প্রয়োজনে রাবার ব্যবহার করুন তবে পরিমিত ভাবে । #অবয়বটির সাথে আপনার বিষয়ের মিল আছে কিনা তা নিয়ে মোটামুটি নিশ্চিত হন। #এবার অবয়বটির চারপাশ ধীরে ধীরে গাড় করতে থাকুন যা হবে আপনি ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির বোঝার মত #চারপাশের অংশ গাড় করা হলে ধীরে ধীরে ভিতরের অংশে প্রবেশ করুন, এ ক্ষেত্রে কোন তাড়াহুড়া চলবে না #আপনার বিষয়টিকে আরেকবার ভালোভাবে দেখুন ,এর কোন অংশের রঙ গা...