Posts

Showing posts with the label Sports

আশরাফুল , পথ হারানো পথিকৃৎ

Image
                                  ২০১০ সালের বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর টেস্ট ম্যাচে মাঠে নামছেন আশরাফুল  ,   ছবি ঃ Paul Hudson ২০০১ সালের ৬ ই সেপ্টেম্বর । টেস্ট দুনিয়ার নতুন মুখ বাংলাদেশের প্রতিপক্ষ ছিয়ানব্বই এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা । টেস্ট শুরুর আগে অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের কাছে আসে ১৭ বছরের এক কিশোর । অধিনায়ককে সে জানায় তার স্বপ্নের কথা । ব্রায়ান লারার মত সেঞ্চুরি করার ইচ্ছা তার । ব্যাটিং এ নামল বাংলাদেশ । তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশী ব্যাটিং লাইন-আপ । ৯০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ । বিশ্বসেরা বোলার মুরালিধরনের ঘূর্ণি-যাদুতে দিশেহারা হয়ে পড়ে টেস্ট দুনিয়ায় সদ্য পা রাখা এই দলটি । ১৩ রানে ৫ উইকেট নেয় মুরালি । জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করে লঙ্কান ব্যাটসম্যানরা । ৫৫৫ রানের বিশাল পাহাড় গড়ে মারভান আতাপাততুর দল । ২য় ইনিংসেও একই দশা বাংলাদেশের ব্যাটসম্যানদের । ছয় উইকেট হাতে রেখে ২য় দিন শেষ করল তারা। ৩য় দিনের খেলা শুরু হল । ক্রিজে টেস্ট অভিষেক হও...

টেস্ট ক্রিকেটের নতুন সদস্য আফগানিস্তান

Image
                                               সম্প্রতি আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করেছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড।আইসিসির সর্বশেষ বোর্ড সভায় অন্যসব সদস্যের পূর্ণ সম্মতিক্রমে এই যোগ্যতা অর্জন করে দেশ দুইটি।ফলে আইসিসির টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১০ থেকে বেড়ে দাঁড়াল ১২তে।আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরেই এর অপেক্ষায় ছিল।কিন্তু আফগানিস্তানের ক্রিকেটে উত্থান হঠাৎই বলা যায়।২০১১ সালে ওডিআই স্ট্যাটাস পাওয়া দলটা ৬ বছরের মাথায় টেস্টের মুকুটও অর্জন করে নিল।                                     ২০০৬ সালে ওডিআই স্ট্যাটাস পাওয়ার পর ২০০৭ বিশ্বকাপে অংশ নিয়েই সবাইকে চমকে দেয় আয়ারল্যান্ড।পাকিস্তানের পর বাংলাদেশকেও হারায় তারা।পরের ২০১১ বিশ্বকাপে শক্তিশালি ইংল্যান্ডের সাথে ৩০০ রান তাড়া করে জিতে আবারো নিজেদের স...

স্বাধীন বাংলা ফুটবল দল

Image
১৯৭১ সাল।সারাদেশে চলছে যুদ্ধের ডামাডোল।হানাদার বাহিনী সারাদেশে চালিয়ে যাচ্ছে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এই পরিস্থিতিতে দেশ  মাতৃকাকে রক্ষার জন্যে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাপিয়ে পড়ল বাঙ্গালিরা। শুধু যে অস্ত্র দিয়েই বাঙ্গালীরা যুদ্ধ করছিল, তা নয়। কেউ কেউ অস্ত্র হিসেবে  বেছে  নেয়  কাগজ-কলম , কেউবা  ব্যবহার  করে  গলার  স্বর । আরেকটি  দল  ছিল  যারা যুদ্ধ  করেছিল  বল  পায়ে । ফুটবল  দিয়ে । এই ফুটবল যোদ্ধাদের  গল্পই শোনাব আজ...........  স্থান  সিরাজগঞ্জ জেলা। এখানকার    লালকুটি  ক্যাম্পে   পাকিস্তানি  সেনাবাহিনী তাদের একটি ক্যাম্প গড়ে তোলে যুদ্ধের সময়ে।এরপর শুরু করে এখানকার মানুষের ওপর অকথ্য নির্যাতন। এ বর্বরতা থেকে বাদ যায়নি পাশের এলাকাগুলোও। এ অবস্থা দেখে নিজেকে আর আটকে রাখতে পারেননি তরুণ সাইদুর রহমান। কিভাবে হানাদারদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়া যায়, তার পরিকল্পনা মাথায় ঘুরতে লাগল  সাইদুরের।  এক সন্ধ্যায়  সাইদুর  রহমান প্যাটেল  ২৭...

জন্টি রোডস ,ফিল্ডিং এর কিংবদন্তি

Image
                                                                                 জোনাথন নেইল জন্টি রোড স ক্রিকেট এর অন্যতম লিজেন্ড ,ফিল্ডিং এ যার তুলনীয় এখনও  কাউকে পাওয়া যায়নি।দক্ষিন আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটারের  জন্ম নাটাল প্রদেশের পিটারমারিৎজবাগে ১৯৬৯ সালের ২৭ জুলাই। মাঠের খেলায় ব্যাটিং বোলিং এর সাথে ফিল্ডিংও যে সমান গুরুত্বপূর্ণ তা বুঝিয়েছেন এই মানুষটি।দূর্দান্ত সব ক্যাচ আর রান আউট করে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন বারবার।                         ক্যারিয়ারের শুরুতে পিটারমারিতজবার্গের   নাটাল বিশ্ববিদ্যালয়ের   পক্ষে ক্লাব...