পরম্পরা ( পর্ব -১ )
অন্তরাদিদি মরে গেলেন...... শেষকালে তিনি ভীষন কষ্টই পেয়েছিলেন বোধহয়। পাড়াপড়শিরা সবাই শোকাহত , নাকি শোকাহত হওয়ার অভিনয় করছে ? বোঝা যাচ্ছে না। তবে যাই হোক সবাই কেমন জানি চুপচাপ আর মহিলারা সবাই জোরে জোরে কাঁদছে। এই কান্নায় সুর ও আছে কথাও আছে। অদ্ভুত এক কান্না! সব আছে শুধু অনুভূতিটাই নেই! অভি বসে আছে অনেক দূরে। এখান থেকে অন্তরাদিদির নিস্তেজ দেহটাকে দেখা যাচ্ছে না। তার বারবার মনে হতে লাগলো এটা কেন হল... ? অন্তরাদিদির মৃত্যুতে সে ও যথেষ্ট কষ্ট পেয়েছে। কিন্তু তা অন্য কারনে। এরই মধ্যে অভি অনেককে বলতে শুনেছে কেও মারা গেলে কাঁদতে হয়। এতে নাকি মৃত আত্মা শান্তি পায়! যে কাঁদে না তাকে নাকি ওই মানুষটার ভূতে ধরে! অভি তাই চায়। তাই বোধহয় আজ সে কাঁদছে না। সে তার আশেপাশের মানুষগুলোকে অবাক হয়ে দেখছে। যে মানুষ গুলো এত বছর এত কাল অন্তরাদিদির সাথে কথা বলা তো দূরে থাক খোঁজ খবর পর্যন্ত নেয়নি তারাও আজ কাঁদছে। অনেকে আবার অন্তরাদিদির নামে সুনাম গাইছে। বড়ই অদ্ভুত এসব মানুষ! অন্তরাদিদিকে জীবিত থাকা অবস্থায় তেমন কেউ পছন্দ করতো না। মোটামুটি এক ঘরে হয়েই থাকতো অন্তরাদিদি। যদিও সিদ্ধান্তটা অন্ত...