Posts

Showing posts with the label Nature & Poetry

আমি আর শহর

Image
সব শুরুর যেমন শেষ থাকে , আবার শেষের পরেই থাকে শুরুর আগমনী বার্তা। কিন্তু কিছু বিষয় অথবা অস্তিত্বের , সময় কিংবা অনুভুতির কোন শেষ বা শেষের শুরু কিছুই থাকে না।এরা বহমান এবং চিরহরিৎ। এই নগরীর বেশ কিছু বিষয় রয়েছে যা প্রতিনিয়ত আমাকে তোমাকে অর্থাৎ আমাদের বেশ বিড়ম্বনায় ফেলে দেয়। মেট্রো বাসের ডিজেলে পোড়া শহরের প্রিয় মুখ প্রতিনিয়ত হারমানে নাগরিক হাসফাসের কাছে।দিনমজুরের ঠিকরে পরা আর্তনাদ নিমিষে হারিয়ে যায় যান্ত্রিক কেকফোনি ও হাওয়ার মাঝে। এখন নগরীরর ঝুম বৃষ্টিধারা তোমাদের কাছে শুধুই জন দুর্ভোগের শিরোনাম । শাহাবাগ রোডের ফুটপাত ঘেঁষে জমে থাকা টকটকে অর্কিড অথবা শুভ্র জিপসি কিংবা ছবির হাটের দেয়ালে দেয়ালে গড়ে ওঠা জীবন্ত আন্দোলন কিছুই কি আর আন্দোলিত করে না তোমাদের। কি ভাবেই বা করবে...!!!! যারা বাউলের গানকে উপহাস করে , যারা বাউলের ঘর ভেঙ্গে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না , তার কাছে এই আমি কি বা আশা করতে পারি। শুধু আফসোস হয় , আমি প্রতিনিয়ত হারাচ্ছি আমার শাহাবাগকে , রাত নামলে ছবির হাটে জমে ওঠা শহুরে কবি , বাউল , বিবাগী , সর্বহারা বেশ্যা , দিনমজুর , যুবক যু...

বিষাদের জনপদ

Image
স্বপ্নের মৃত্যু হবে, স্বপ্নের মৃত দেহাবশেষে জন্ম নেবে নতুন কিছু স্বপ্নের চন্দনের লেলীহান আগুনে পোড়া ছাই, বাতাসে উড়বে ,ভাসবে ছুটে যাবে অবহেলার কাছে। কপালে চুম্বনে চুম্বনে এঁকে দিবে শর্তহীন ভালবাসা সিঁথীতে তুলে দেবে রক্তলাল সিঁদুর ছটা , তবুও গোমড়া মুখী অবহেলা তুলবেনা মুখ , ঠোটের কোনে জমে থাকা ম্লান হাসিতে থাকবেনা কোনো কথোপকথন , শুধু রবে নিঃস্বার্থ অনুমতি। রাত ফুরাবে রাত ফুরাবে একটু একটু করে ঘড়ির কাটার নিষ্ঠুরতায় , রাত ফুরাবেই সূর্যের আশীর্বাদে , রাত ফুরাবে অবহেলার শীতল নিদ্রায় , রাত ফুরালে মৃত্যু হবে বিবাগী স্বপ্নের, স্বপ্নের মৃত্যু হবে ।

ঈদের আমেজ

Image
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে, ঈদের আমেজ আসে সবার ঘরে ঘরে। ধনী গরিব সব ভেদাভেদ ভুলে, ঈদের জামাতে দাড়িয়ে~ কাধে কাধ যায় মিলে। অজানা কোনো কারনে সবাই খুব খুশী, দান খয়রাত হবে আজ বেশী বেশী। নামাজ পড়ে কোলাকুলিতে মাতবে সবাই, বাসায় এসে খাওয়া হবে সুস্বাদু সেমাই। মুরব্বিরা সাম্নে পেলেই দিয়ে দিবে সালামী, বেকার বলে ছোটদের থেকে দূরে থাকি আমি। ঈদের মাহাত্ম্য বর্ননার ক্ষমতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করছিনা আর। রান্না হচ্ছে অনেক কিছু, ঝাল মিষ্টি টক, দাওয়াত রইল বাসায় সবার ঈদ মোবারক।

বনসাই কথন

Image
এ শিয়া বনসাই গাছের ধারণার মূল স্থান এবং এই ধারণাকে বিশ্বখ্যাত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রদূত । বনসাই গাছের ক্রমবর্ধমান ধারণা সারা পৃথিবীতে জনপ্রিয়। এটি পাত্রে কাঠের বা আধা-কাঠের গাছের ক্ষুদ্রায়তনকরণ শিল্প। এই গাছগুলোর পরিচর্যার জন্য কিছু নির্দিষ্ট কৌশল রয়েছে , যার মধ্যে নিয়মিত পানি দেয়া, শেকড় বা পাতা ছেটে দেয়া, বিভিন্ন আকারের পাত্রে ধারণ করা অন্যতম। বনসাই এর ধারণাকে বিশ্বের কিছু অংশে বামনকরণ ও বলা হয়। এই শিল্প ক্ষুদ্রাকৃতির এসব উদ্ভিদে এক নান্দনিক রূপ দিতে পারে। এই লেখায় আমরা তাদের অনন্য আকৃতি , সৌন্দর্য , ভারসাম্য এবং নান্দনিকতার জন্য পরিচিত সেরা কিছু বনসাই গাছের তালিকা তুলে ধরছি। চাইনিজ এলম বনসাই বনসাই চাষে আগ্রহী যে কারোরই চীনের এলম সেরা পছন্দ। এই গাছ বিভিন্ন ধরনের জলবায়ুতে টিকে থাকে এবং গাছটির যত্ন করা সহজ। আপনি সহজেই ন্যূনতম কৌশল প্রয়োগ করে এই বৃক্ষের একটি চমৎকার কাঠামো দান করতে পারেন। সাধারণত এই গাছ 10 থেকে 12 ইঞ্চি লম্বা এবং এটি অন্দর পরিবেশের জন্য উপযুক্ত। ব্লু জাপা নিজ উইস্টেরিয়া বনসাই এটি বনসাই গাছের মধ্যে সবচেয়ে ...

প্রথম বরষায়

প্রথম বরষায়  আকাশে আজ মেঘের আনাগোনা মেঘগুলো যেন শরতের শুভ্র কাশফুল ঝুম বৃষ্টিতে ভিজে যাবে তুমি নীল শাড়ি, সাদা ব্লাউজ, সাথে ঘন কালো খোলা চুল!                              বাদল দিনের তৃতীয় কদম ফুল দেখে হব শিহরিত আজই যেন সেইদিন, যেদিন হব শুধু ভালবাসায় মিলিত! বৃষ্টি করে দিবে দূর আছে যত সংশয়, চল আজ মিলে মিশে হই একাকার এ দিনটি শুধু আমাদের, আর কারো নয়!  হবে কি তুমি আমার নীল অপরাজিতা? চলো আজ ভিজি নীলিমায়। মন্দ বলছে সমাজ? বলুক কি তা... এই বৃষ্টিতে কাছে টেনে নাও আমায়!  প্রথম বরষার তৃতীয় কদম ফুলটি আজ দেব তোমায়!                                                                                                  ...