ডানকার্কঃ নোলানের চোখে ইতিহাসের গল্প
ক্রিস্টোফার নোলান । এই একটি শব্দই হলিউড কাঁপানোর জন্য যথেষ্ট। ব্যাটম্যান ট্রিলজি , প্রেস্টিজ , ইনসেপশন , ইন্টারস্টেল্যার ইত্যাদি খ্যাত এই ডিরেক্টর প্রথম বারের মত পর্দায় এনেছেন যুদ্ধ ভিত্তিক সিনেমা, ডানকার্ক । অনেকটা নিজের কমফোর্ট জোনের বাইরে এসে প্রথমবারের মত মাঠে নেমেছেন নোলান। শুরুতেই ডানকার্কের ইতিহাস নিয়ে জেনে নেই কিছু তথ্য। ডানকার্ক সমুদ্র বন্দর অবস্থিত নর্দান ফ্রান্সে। ডানকার্ক এর বিভীষিকাময় যুদ্ধ নিয়েই নোলানের ডানকার্ক সিনেমা। ১৯৪০ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, ফ্রান্স, বেলজিয়াম ও ব্রিটিশ এর প্রায় ৪ লক্ষ সৈন্য আটকে পড়ে ডানকার্ক সি পোর্টে। জার্মান সৈন্যরা তাদের ঘিরে ফেলেছিল চারপাশ থেকেই। ডানকার্ক ইভাকুয়েশন টাইমলাইন আটকা পড়া সৈন্যের সংখ্যার তুলনায় উদ্ধারের জন্য আসা জাহাজের সংখ্যা ছিল খুবই কম। তা...