সৃষ্টির শুরু থেকেই প্রকৃতির রহস্যের পিছনে ছুটেছে মানুষ। যুক্তি দিয়ে ভেদ করতে চেয়েছে সব রহস্য। প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জানার পরিধিও বেড়ে চলল। আজ থেকে ৫০ বা ৬০ বছর আগে আমরা প্রযুক্তিগত সমস্যার কারণে যে রহস্য ভেদ করতে পারতাম না, আজ তা খুব সহজেই জানতে পারছি। কিন্তু, প্রযুক্তির এই স্বর্ণযুগে বিজ্ঞান এখনো কিছু রহস্য সমাধান করতে পারেনি, ফলে মানুষের কাছে তা রয়ে গেছে অজানা। তেমনি এক রহস্যে ঘেরা দ্বীপ বাল্ট্রার কথা আজ জানাব আপনাদের। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী ১০ টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। এই ১৩ টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা। অন্য ১২টি দ্বীপ থেকে এটি পুরোপুরি আলাদা, অদ্ভুত, রহস্যময়। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কৌশল্গত কারণে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে মার্কিন সেনাবাহিনী। এই এয়ারবেসের একজন অফিসার ওয়াগনারই প্রথম ধরতে পারেন এই দ্বীপের রহস্যময়তা। দ্বীপপুঞ্জটি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন...
Comments
Post a Comment